দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-03-2026 03:28:16 pm

গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অপরিশোধিত তেলের দামের চেয়ে ইসলামি প্রজাতন্ত্রের ‘অশুভ সাম্রাজ্য’ থামানোই বেশি গুরুত্বপূর্ণ।

মোজতবা খামেনি হরমুজ প্রণালি বন্ধ রাখার এবং উপসাগরীয় দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানান। 

তেহরান থেকে এএফপি জানায়, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি গত রবিবার সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ার পর থেকে এখনো জনসমক্ষে উপস্থিত হননি। একটি বিমান হামলায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। 

অন্যদিকে তার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বার্তাটি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংবাদ পাঠক পড়ে শোনান।

মোজতবা খামেনির বাবা আলি খামেনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্র-ইসরাইলের প্রথম দফা হামলায় নিহত হন।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি অবরুদ্ধ করার হাতিয়ার অবশ্যই ব্যবহার করতে হবে।’ বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-চতুর্থাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধের ‘সীমিত অংশ’ ইতোমধ্যে বাস্তব রূপ পেয়েছে। তবে এটি পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত বিষয়টি অগ্রাধিকার তালিকায় থাকবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন দফায় হামলা চালায়। এতে তেলের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায় এবং সতর্ক করা হয় যে এই সংকট ইতিহাসের ‘সবচেয়ে বড় সরবরাহ বিঘ্ন’ সৃষ্টি করতে পারে।

তবে ট্রাম্প ক্রমবর্ধমান উদ্বেগ উড়িয়ে দিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো অশুভ সাম্রাজ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং মধ্যপ্রাচ্য তথা বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।’

জাহাজে হামলা

বৃহস্পতিবার বাহরাইনে মুহাররাক এলাকায় জ্বালানি ট্যাংকে হামলার পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। বাসিন্দাদের ঘরে অবস্থান করতে এবং জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।

ড্রোন হামলায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাই শহরের কেন্দ্রেও আবার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের শাইবাহ তেলক্ষেত্র এবং দূতাবাস এলাকায় লক্ষ্য করে আসা ড্রোন তারা ভূপাতিত করেছে।

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে আছে। সংযুক্ত আরব আমিরাত ও ইরাক উপকূলের কাছে উপসাগরে আরও তিনটি জাহাজে হামলা হয়েছে।

প্যারিসভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, ১৩ দিনের এই সংঘাত ‘বিশ্ব তেলবাজারের ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ বিঘ্ন’ সৃষ্টি করছে, যা ১৯৭০-এর দশকের সংকটকেও ছাড়িয়ে যেতে পারে।

উপসাগরীয় দেশগুলো উৎপাদন কমিয়ে দেওয়া এবং তেলবাহী ট্যাংকারগুলো উপসাগরে আটকে পড়ার কারণে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাওয়া এবং মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

‘ভুল’ হবে

ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বুধবার সতর্ক করে বলেন, দেশটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে পারে যা বিশ্ব অর্থনীতিকে ‘ধ্বংস’ করে দিতে পারে।

দেশের ভেতরে চাপ বাড়তে থাকলেও ট্রাম্প তাৎক্ষণিকভাবে বিমান হামলা বন্ধ করার সম্ভাবনা নাকচ করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে হামলার জন্য যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু প্রায় ফুরিয়ে আসছে।

মেডিটেরানিয়ান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক পিয়েরে রাজু এএফপিকে বলেন, ‘হোয়াইট হাউস যদি মনে করে ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিলেই সংঘাত থেমে যাবে, তাহলে তারা ভুল করছে এবং ইতিহাসের শিক্ষা উপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘ইরানি শাসনব্যবস্থা, যাদের হারানোর আর কিছু নেই, আগ্রাসনের শাস্তি দিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষয়িষ্ণু যুদ্ধ চালাবে।’

তেহরানের এক বাসিন্দা, যিনি ইসলামি প্রজাতন্ত্রের পতন দেখতে চান, এএফপিকে বলেন যে প্রতিদিনের বোমাবর্ষণের ভয় থাকা সত্ত্বেও তিনি উদ্বিগ্ন যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের বিমান হামলা বন্ধ করে দিতে পারে।

পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘এবারও যদি বিষয়টি সফল না হয়, তাহলে মানসিক ও আবেগিকভাবে আমাদের কী হবে আমি জানি না।’

সংঘাতের বিস্তার

সংঘাত ইতোমধ্যে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। লেবাননে ইসরাইলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন। বৈরুতের রক্তাক্ত সমুদ্রতীরে বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবু এলাকায় হামলায় অন্তত আরও আটজন নিহত হয়েছেন।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ বুধবার ইসরাইলের বিরুদ্ধে নতুন অভিযান ঘোষণা করার পর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সেনাদের লেবাননে হামলা ‘বিস্তৃত করার প্রস্তুতি’ নিতে নির্দেশ দিয়েছেন।

কর্তৃপক্ষের হিসাবে লেবাননে সহিংসতায় ৬৮৭ জনের বেশি নিহত হয়েছেন এবং আট লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইরানে জাতিসংঘের শরণার্থী সংস্থার নতুন তথ্যানুযায়ী, যুদ্ধে ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইরানে নতুন ‘বৃহৎ আকারের’ হামলা শুরু করেছে। তেহরানের দক্ষিণ-পূর্বে একটি হামলায় পারমাণবিক অস্ত্র উন্নয়ন সংশ্লিষ্ট একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বুধবারের স্যাটেলাইট ছবিতে পারচিন সামরিক স্থাপনায় বাঙ্কার বিধ্বংসী অস্ত্র দিয়ে তিনটি হামলার চিহ্ন দেখা গেছে।

মার্কিন বাহিনী জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি অচল করে দিতে পারে- এই আশঙ্কার মধ্যে তারা ২৮টি ইরানি মাইন পেতে রাখা নৌযান ধ্বংস করেছে।

ইরানের উপকূলের কাছে অবস্থিত হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ৫৪ কিলোমিটার। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়।

তেহরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রুইসরাইলের হামলা চলতে থাকলে উপসাগর থেকে এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না। যদিও শিল্পখাতের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের নিজস্ব তেল রপ্তানি কিছুটা অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর

6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

১ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে







6a5a0ceb3401a-170726050723.webp
ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা

১১ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে