গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার আয়োজন

গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার আয়োজন রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) উপজেলার রমজান মাতুব্বর পাড়া এলাকায় অবস্থিত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ কারখানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোয়ালন্দে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সি, পরিচালক মো. সেলিম মুন্সি, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদসহ গোয়ালন্দে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় মোস্তফা মুন্সি বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তিনি আগ্রহ প্রকাশ করেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আরও খবর