মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তানভীর আহমদ মাদবর এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।
গত সোমবার (৯ মার্চ) ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ রায়হান খান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান আকাশ, প্রিন্স খন্দকার, হাবিবুর রশিদ দিপ্ত, মোঃ সুমন সিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তানভীর আহমদ মাদবর বলেন, “মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তার স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তার দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়াকরি, আপনি আমাদের মমতাময়ী মহীয়সী নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
৮ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৯ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩২ দিন ১ মিনিট আগে
৩২ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে