নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নান্দাইলে সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নান্দাইলে সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 


ময়মনসিংহের নান্দাইলে "প্রেসক্লাব নান্দাইল" এর সাধারণ সম্পাদক,দৈনিক যুগান্তর পত্রিকার নান্দাইল প্রতিনিধি ও যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শামছ- ই- তাবরীজ রায়হানের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (৬ মার্চ) ১৬ রমজান উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দশালিয়া গ্রামে সাংবাদিকের নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, আলেম- ওলামা এবং যুগান্তর স্বজন সমাবেশের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকের পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।


ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত ইসলামী আলোচনা করেন মাওলানা আমরুল্লাহ ও সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন। আলোচনা শেষে সাংবাদিকের পরিবারসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম কাসেমী।


এই ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আল-আমীন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু,বিএনপি নেতা গোলাম হায়দার খান ফয়সাল, আনোয়ার মাস্টার,বাবু পল্লব রায়, জেলা যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি সাংবাদিক হান্নান মাহমুদ এবং সাবেক সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির, বিশিষ্ট ব্যবসায়ী হাসনাত মাহমুদ তালহাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্বজন সমাবেশের সদস্যরা এতে অংশ নেন।


সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের আন্তরিক আতিথেয়তায় ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত সুধীজন বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag
আরও খবর