বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

নারীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল চালক; সন্ধান পায়নি পরিবারের

এম এ আশরাফ - ভোলা জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 27-01-2023 07:30:25 am

অজ্ঞাত নারী ছবি

ভোলায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে। নিহত নারীর মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অজ্ঞাত এই নারীর এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৪০। পড়নে কালো রংয়ের বোরকা পরিহিত। নাকে কানে স্বর্ণালংকার রয়েছে।

এসআই রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ওই নারী ভোলা লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের গোডাউন এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় ভোলা থেকে ইলিশাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে মাইক্রোবাস চালক তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে নিহতের মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় চালক। মাইক্রোবাসটি ভোলা সদর মডেল থানায় পুলিশি হেফাজতে রয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।তার মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

আরও খবর