‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

দারিদ্র্য মানুষের জন্য আমাদের করণীয়।

 


 মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।


দারিদ্র্য কোনো ব্যক্তির একক ব্যর্থতা নয়। এটি একটি সামাজিক বাস্তবতা। জন্মের সঙ্গে কেউ ধনী বা গরিব হয়ে আসে না, কিন্তু পরিবেশ, সুযোগ ও বৈষম্য অনেককে পিছিয়ে দেয়। তাই দারিদ্র্যকে ঘৃণা নয়, সহমর্মিতা ও দায়িত্ববোধ দিয়ে মোকাবিলা করাই মানবতার দাবি।


সমাজে আমরা প্রায়ই দেখি কেউ অভাবের তাড়নায় শিক্ষার আলো থেকে বঞ্চিত, কেউ চিকিৎসার অভাবে অকালেই ঝরে পড়ে। অথচ সামান্য সহযোগিতাই পারে একটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে। একটি শিশুকে স্কুলে ভর্তি করানো, একজন মেধাবী শিক্ষার্থীর বই-খাতার দায়িত্ব নেওয়া কিংবা অসুস্থ প্রতিবেশীর চিকিৎসায় এগিয়ে আসা। এসব ছোট কাজই বড় পরিবর্তনের বীজ বপন করে।


দারিদ্র্য দূরীকরণে সবচেয়ে কার্যকর পথ হলো শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি। শিক্ষা মানুষকে আত্মমর্যাদা দেয়, কর্মসংস্থান তাকে স্বনির্ভর করে। আমরা যদি স্থানীয়ভাবে কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসার পুঁজি সহায়তা কিংবা স্বেচ্ছাসেবী উদ্যোগ গ্রহণ করি, তবে অনেক পরিবার অভাবের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারবে। সমাজের বিত্তবানরা যদি জাকাত, দান ও সামাজিক দায়িত্ব পালনে আন্তরিক হন, তবে বৈষম্যের দেয়াল অনেকটাই কমে আসবে।


তবে শুধু আর্থিক সহায়তাই যথেষ্ট নয়।  সচেতনতা, ন্যায়ভিত্তিক অর্থনীতি এবং মানবিক উদ্যোগই পারে এই অন্ধকার ভেদ করে আলোর পথ দেখাতে। আসুন, আমরা প্রত্যেকে নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করি। তবেই গড়ে উঠবে সহমর্মিতায় ভরা এক সুন্দর, সাম্যভিত্তিক সমাজ।


Tag
আরও খবর
deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে