‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

দেশের দারিদ্র্য জনগোষ্ঠী, আমাদের বিবেকের আয়না।


মুন্সি শাহাব উদ্দীন , চট্টগ্রাম। 


বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের সড়কে ছুটে চলছে দেশ। কিন্তু এই অগ্রযাত্রার ভিড়ে এখনও এক বিশাল জনগোষ্ঠী নীরবে লড়াই করে যাচ্ছে প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রামে। তারা আমাদের দেশের দারিদ্র্য জনগোষ্ঠী। যাদের কণ্ঠস্বর খুব কমই পৌঁছায় সিদ্ধান্তের টেবিলে, কিন্তু যাদের ঘামেই দাঁড়িয়ে আছে এই সমাজের ভিত। গ্রামের প্রান্তিক কৃষক, শহরের রিকশাচালক, ইটভাটার শ্রমিক, বস্তির মা। তাদের জীবন যেন এক অবিরাম পরীক্ষা। সকাল মানেই তাদের জন্য নতুন সংগ্রাম। কারও চিন্তা দিনের মজুরি, কারও ভাবনা সন্তানের স্কুলের খরচ, কারও আবার রাতের খাবার জোটানোর দুশ্চিন্তা। তবুও তারা থামে না। কারণ জীবন থেমে থাকার নাম নয়। দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়। এটি সুযোগের সংকট, শিক্ষার সীমাবদ্ধতা, চিকিৎসার অনিশ্চয়তা এবং সামাজিক বৈষম্যের নির্মম বাস্তবতা। একটি অসুস্থতা পুরো পরিবারকে পথে বসিয়ে দিতে পারে। একটি প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তেই কেড়ে নিতে পারে বছরের সঞ্চয়। তবুও আশ্চর্য, এই মানুষগুলোর চোখে আমরা দেখি অদম্য বেঁচে থাকার স্বপ্ন। আমাদের সমাজে উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন তা অন্ত্যজ মানুষের ঘরে আলো জ্বালাতে পারবে। শুধু দান-খয়রাত নয়, প্রয়োজন স্থায়ী সমাধান মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা। দরিদ্র মানুষ করুণা নয়, চায় সম্মান। দয়া নয়, চায় সুযোগ। দারিদ্র্য জনগোষ্ঠী আমাদের বোঝা নয়।  বরং তারা আমাদের শক্তি। তাদের শ্রমে গড়ে ওঠে নগর, তাদের ঘামে ফলন হয় মাঠে, তাদের ত্যাগে সচল থাকে অর্থনীতি। তাই তাদের জীবনমান উন্নয়ন করা মানে দেশের ভবিষ্যৎকে সুদৃঢ় করা। আজ প্রয়োজন মানবিক দৃষ্টিভঙ্গি সরকার, সমাজ এবং সচেতন নাগরিক সবাইকে একসাথে ভাবতে হবে। যে শিশুটি আজ বস্তির অন্ধকারে বড় হচ্ছে, সঠিক সুযোগ পেলে সেও হতে পারে আগামী দিনের শিক্ষক, চিকিৎসক কিংবা নেতৃত্বদানকারী কেউ। দেশের দারিদ্র্য জনগোষ্ঠী আমাদের করুণা চায় না; তারা চায় ন্যায়, অধিকার এবং সম্মানের জীবন। আমরা যদি সত্যিই উন্নত বাংলাদেশ গড়তে চাই, তবে উন্নয়নের আলো পৌঁছাতে হবে সবার ঘরে। বিশেষ করে তাদের ঘরে, যারা আজও অপেক্ষায় আছে একটি ন্যায্য আগামী দিনের।




Tag
আরও খবর
deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে