মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

আওয়ামী লীগের শেকড় গণ মানুষের মধ্যে -কৃষি মন্ত্রী

নাজিবুল বাশার: কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন,আওয়ামীলীগের শেকড় তৃর্ণমূলে। আওয়ামীলীগের শেকড় গন মানুষের মধ্যে। আওয়ামীলীগের শেকড়  উন্নয়নে।


কৃষিমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তোলে ধরে বলেন, এ দেশের রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছে। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বিএনপি বলেছিল, পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে। আন্তর্জাতিক আদালতে রায় হয়েছে, কোন দুর্নীতি হয়নি। তারা বলেছিল, ১০ তারিখ থেকে দেশ চালাবে খালেদা জিয়া। কই?  ১০ তারিখ চলে গেছে এখন দেশ চালাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া জেলে থাকার কথা, দয়া করে তাকে বাসায় থাকার সুযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগনের রায় নিয়ে আবার আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। 


২৬ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নির্বাচনের আগে আন্দোলন আন্দোলন খেলা করে হরতাল অবরোধ ডাকে, আগুন সন্ত্রাস করে করে। আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারে। য‌দি তারা নির্বাচ‌নে না আ‌সে, তারা য‌দি ম‌নে ক‌রে সরকারের পতন ঘ‌টি‌য়ে নির‌পেক্ষ তত্ত্বাধায়ক সরকা‌রের অধী‌নে নির্বাচন কর‌বে এটা অবাস্তব সং‌বিধা‌ন বি‌রোধী। সং‌বিধা‌নের আ‌লো‌কে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।


বোকারবাইদ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বৃহত্তর আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু ও উদ্ভোধক ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি। বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র সাহা, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, বাপ্পু সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করে আউশনার কলেজের অধ্যক্ষ কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল। সম্মেলনে জেলা,উপজেলা ও ইউনিয়ন ওর্য়াড আওয়ামীলীগের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৬ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে