‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

মরহুম নুরুল ইসলাম নুরু স্মৃতি ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটের আনুষ্ঠানিকতা সম্পন্ন

তৃতীয়বারের ন্যায় দিনাজপুরে বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক মরহুম নুরুল ইসলাম নুরু স্মৃতি ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
 শুক্রবার(২০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বালুবাড়ী গাউছিয়া গ্যারেজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ঈদের দ্বিতীয় দিনে অনুষ্ঠেয় ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের টিম ওয়াইজ প্লেয়ার বাছাই সম্পন্ন হয় ।

 আলহাজ্ব রোকনুজ্জামান রনির পৃষ্ঠপোষকতায় উত্তর বালুবাড়ী পিলখানা মাঠ ও গাউছিয়া গ্যারেজ সংলগ্ন এলাকার ছোট বড় সকলের আয়োজনে, সাঈদ আহমেদ সোহাগ এর সার্বিক সহযোগিতায় মরহুম নুরুল ইসলাম নুরু স্মৃতি ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টে মোট চারটি দল বালুবাড়ি কিংস, বালুবাড়ি টাইগারস, বালুবাড়ী ওয়ারিয়র্স এবং বালুবাড়ী রেঞ্জার্স। এ টুর্নামেন্টের বিশেষত্ব হলো ১০ ওভারে প্রতিটি টিমে ১৬ জন প্লেয়ার ব্যাটিং করতে পারবে এবং ফিল্ডিং করবে ১৩ জন প্লেয়ার।
মরহুম নুরুল ইসলাম নুরুর ছেলে মাসুদ রানা নয়নের সভাপতিত্বে এবং হাসিবুল হক হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন সুস্থ ও আধুনিক সমাজ গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। ক্রিকেট খেলা একটি ভদ্র খেলা, এই খেলার মধ্যে দিয়ে নিতি, নৈতিকতা, ধৈর্য্য ও নিয়মাবর্তিতার আস্ফালন ঘটে। তবে খেলার মাঠে যাই হোক না কেন সেখানকার ঘটনা সেখানেই শেষ করতে হবে তার রেশ ধরে রাখা যাবে না। মরহুম নুরুল ইসলাম নূরুর ও তার পরিবারের সদস্যদের খেলাধুলার প্রতি যে যে আবেগ ও ভালোবাসা তা উল্লেখ করেন বক্তারা। পরিশেষে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মোঃ আসলাম, মোঃ গুরুলসহ আরো অনেকে।

Tag
আরও খবর