শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

*পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত*

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে আজ ১৮ই ফেব্রুয়ারি বুধবার পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি ইকরামুল হক মাজেদ। এছাড়াও পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, মাহে রমাদান হলো তাকওয়া অর্জন, আত্মসংযম ও আত্মশুদ্ধির অনন্য প্রশিক্ষণ মাস। এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে; তাই কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজজীবন গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। তিনি আরও বলেন, রমাদান আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সভাপতির বক্তব্যে ইকরামুল হক মাজেদ বলেন, রমাদান আমাদের জীবনে পরিবর্তনের সুযোগ এনে দেয়। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং সমাজের কল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Tag
আরও খবর