নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজশাহী ৬ (বাঘা চারঘাট) আসনে বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ বিজয়ী


উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬ (বাঘা- চারঘাট )আসনে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও  জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।  তিনি জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী  অধ্যক্ষ নাজমুল হককে ৫৫ হাজার ৭০৭ ভোটে পরাজিত করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী,আবু  সাঈদ চাঁদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ  প্রার্থী  আব্দুস সালাম সরুজ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬২৮ ভোট।

জাতীয় পার্টি র ইকবাল হোসেন নাঙ্গল  প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৩০ ভোট।

এ আসনে মোট বৈধ ভোট ২ লাখ ৪৬ হাজার ১৯৫। বাতিল ৭১০৭ ভোট। প্রদত্ত ভোটের  হার ৭০.৯৬ ভাগ।

সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত  বাঘা ও চারঘাটে  ১১৯  ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাঘাতে ৬১ টি এবং চারঘাটে  ৫৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়।

এ আসনে মূল লড়াই জমে ওঠে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদ, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের মধ্যে । শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জয় ছিনিয়ে নেন আবু সাঈদ চাঁদ।

হাজারো লড়াই-সংগ্রামের পর নিজ এলাকায় নির্বাচনে অংশ নিয়ে এ বিজয়কে জনপ্রিয়তার প্রমাণ হিসেবে দেখছেন স্থানীয়রা। অনেকেই এটিকে ‘জনগণের ভালোবাসার প্রতিফলন’ বলে মন্তব্য করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়  আবু সাঈদ চাঁদ বলন, “এ বিজয় আমার চারঘাট- বাঘার  প্রাণের মানুষের বিজয়। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে একসাথে কাজ করতে চাই।”

ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।



Tag
আরও খবর

deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৩ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে







6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৭ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে