নতুন ভিসি পেল ৭ বিশ্ববিদ্যালয় বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ: ৪০০ পরিবারের মুখে হাসি ফোটালেন ইউএনও ভূপালী সরকার জাল যার, জল তার—মাছ ধরতে আর ইজারা দিতে হবে না” : প্রতিমন্ত্রী নুরুল হক নূর পীরগাছায় পেশাজীবি সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত শার্শার কায়বা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ তৃণমূলের আস্থা রুমানা মোর্শেদ কনকচাঁপা: সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করার জোরালো দাবি। আজ পবিত্র শবে কদর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা এস এম বাবর আলী: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন অটোভ্যানের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হাতিয়ায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পেঁয়াজের দাম নেই, ঈদের আনন্দও ম্লান কৃষকের ঘরে মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত। চৌদ্দগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতি উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুপাতলী বাজারে হঠাৎ বয়লার মুরগির দাম বৃদ্ধি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ‎সুন্দরবনে ঈদ উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা, বনরক্ষীদের ছুটি বাতিল

চিলমারীতে "ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১৭টি" নিরাপদ ও ঝুঁকিমুক্ত ভোটের আশ্বাস বাংলাদেশ সেনাবাহিনীর

চিলমারীঃ "ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১৭টি" নিরাপদ ও ঝুঁকিমুক্ত ভোটের আশ্বাস বাংলাদেশ সেনাবাহিনীর

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় ত্রয়দশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের চিলমারী উপজেলার ১৭টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৬টি ভোট কেন্দ্র হচ্ছে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন চর ও নদী বেষ্টিত এলাকায় অবস্থিত। যা ভোট গ্রহণ পরিচালনার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র গুলোতে ভোট দিতে যাওয়ার জন্য নারী ভোটারদের মাঝে ভয় ও উদ্বেগ বেশি দেখা যাচ্ছেন। তবে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে "বাংলাদেশ সেনাবাহিনী" মাঠ পর্যায়ে সক্রিয় ও তৎপরতা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে গত ৫ই ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলার নয়ারহাট ইউনিয়নের, নদী বেষ্টিত খেরুয়ারচর এলাকায় হেলিকপ্টারযোগে এসে সেনাবাহিনী আকাশ পথে বিশেষ মহড়া পরিচালনা করেছেন। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় দ্রুত সেনা মোতায়েন, নজরদারি জোরদার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করতেই এ মহড়া চালানো হয়েছে। মহড়ার পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা চরাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় স্থানীয় ভোটারদের নিরাপদ পরিবেশে, ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলেছেন, ভোটের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা, ভয়ভীতি বা অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। চিলমারী আর্মি ক্যাম্প সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র গুলোতে বিশেষ নজরদারি রাখা হবে। নৌ-পথের উপর নির্ভরযোগ্য কেন্দ্র গুলোতে প্রয়োজনে জল ও আকাশ পথে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি রয়েছেন। চরাঞ্চলের বিচ্ছিন্নতা ও যোগাযোগ সংকট বিবেচনায় নিয়েই এই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হেলিকপ্টার মহড়াকালে উপস্থিত ছিলেন, ৬ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়নের অধিনায়ক "লেফটেন্যান্ট কর্নেল নোমান মুন্সী, চিলমারী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর তরিকুল ইসলাম, ক্যাপ্টেন তাহসিন তামিম"সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যনুযায়ী "ঝুঁকিপূর্ণ ১৭টি কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ১৬টি কেন্দ্র" নয়ারহাট, অষ্টমীর চর ও চিলমারী ইউনিয়নে ৩প্লাটুন সেনাবাহিনী, ১প্লাটুন বিজিবি, ৩২জন পুলিশ ও আনসার ব্যাটালিয়নের ৮জনের একটি টিম নির্বাচনী দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সবুজ কুমার বসাক বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে কাজ চালিয়ে যাচ্ছি। সদর এলাকার পাশাপাশি চরাঞ্চলও বিশেষ করে  নজর দারিতে রাখা হয়েছে৷ উল্লেখ্য, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম- ৪সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৬২হাজার ৭২৫ ভোট। এর মধ্যে চিলমারীতে ১লাখ ১৪হাজার ১০৫ভোট,  রৌমারীতে ১লাখ ৭৯হাজার ১৬০ভোট ও ৬১টি কেন্দ্র এবং রাজিবপুরে ৬৯হাজার ৪৬০ভোট ও ২৭টি কেন্দ্র রয়েছেন। আসন্ন নির্বাচনে এই আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।

আরও খবর







69b7cb429d50e-160326032002.webp
আজ পবিত্র শবে কদর

৩ ঘন্টা ২০ মিনিট আগে