ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সুমাইয়া- ছাদেক মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সুমাইয়া-ছাদেক হিফজুল কোরআন মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি রাত ৮ টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার একেবারে দক্ষিণে চিলমারী উপজেলার সীমান্ত ঘেঁষা এ প্রতিষ্ঠানে পবিত্র কুরআন শরীফ হেফজ সম্পন্নকারী ৪ জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।

 পাগড়ী প্রদান উপলক্ষে পরে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ আখতারুল ইসলামের সভাপতিত্বে ওয়াজ মহফিলে প্রধান  অতিথি ও প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন যথাক্রমে রংপুর টিচার ট্রেনিং  শিক্ষক মোঃ রেজাউল করিম পাপ্পু ও বিশিষ্ট ইসলামি বক্তা মওলানা মোতাল্লিব হোসাইন যুক্তিবাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরানী রংপুর বিভাগের প্রধান আঞ্চলিক প্রশিক্ষক মোঃ আমজাদ হোসেন। বক্তারা পবিত্র কুরআন শরীফ ও হাদিসের আলোকে জীবন গঠনের আহ্বান জানান। 

মাদ্রাসার প্রতিষ্ঠাতা জানান, তার একক ও ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসার প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তিনি এলাকার জনগন সহায়তা কামনা করেন। তিনি এতিম শিশুদের মাদ্রাসায় ভর্তি করার আহ্বান জানান।

ওয়াজ মাহফিলে আরো বক্তব্য দেন, রংপুরের বেতগারী কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও উদীয়মান মিডিয়া ব্যক্তিত্ব এইচ এম একরামুল হক।

শহর থেকে একেবারে পাড়াগাঁয়ে মনোরোগ পরিবেশে স্হাপিত মাদ্রাসাটিতে কোরআন শরিফ ও হাদিসের পাশাপাশি অন্যান্য বিষয় শিক্ষা দিয়ে ছাত্রদের যুগোপযোগী শিক্ষা প্রদান করা হয়। 


আরও খবর