|
Date: 2026-02-06 17:34:24 |
হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সুমাইয়া-ছাদেক হিফজুল কোরআন মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি রাত ৮ টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার একেবারে দক্ষিণে চিলমারী উপজেলার সীমান্ত ঘেঁষা এ প্রতিষ্ঠানে পবিত্র কুরআন শরীফ হেফজ সম্পন্নকারী ৪ জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।
পাগড়ী প্রদান উপলক্ষে পরে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ আখতারুল ইসলামের সভাপতিত্বে ওয়াজ মহফিলে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন যথাক্রমে রংপুর টিচার ট্রেনিং শিক্ষক মোঃ রেজাউল করিম পাপ্পু ও বিশিষ্ট ইসলামি বক্তা মওলানা মোতাল্লিব হোসাইন যুক্তিবাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরানী রংপুর বিভাগের প্রধান আঞ্চলিক প্রশিক্ষক মোঃ আমজাদ হোসেন। বক্তারা পবিত্র কুরআন শরীফ ও হাদিসের আলোকে জীবন গঠনের আহ্বান জানান।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা জানান, তার একক ও ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসার প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তিনি এলাকার জনগন সহায়তা কামনা করেন। তিনি এতিম শিশুদের মাদ্রাসায় ভর্তি করার আহ্বান জানান।
ওয়াজ মাহফিলে আরো বক্তব্য দেন, রংপুরের বেতগারী কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও উদীয়মান মিডিয়া ব্যক্তিত্ব এইচ এম একরামুল হক।
শহর থেকে একেবারে পাড়াগাঁয়ে মনোরোগ পরিবেশে স্হাপিত মাদ্রাসাটিতে কোরআন শরিফ ও হাদিসের পাশাপাশি অন্যান্য বিষয় শিক্ষা দিয়ে ছাত্রদের যুগোপযোগী শিক্ষা প্রদান করা হয়।
© Deshchitro 2024