৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

চিলমারীতে চর অঞ্চলে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত

চিলমারী: চর অঞ্চলে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে" সামনে রেখে  উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে "বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময়  উপজেলার নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ পথে মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বাংলাদেশ সেনাবাহিনী তৎপরতার পাশাপাশি চরাঞ্চলের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছে এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় আকাশ পথে বিশেষ মহড়া পরিচালনা করেন চিলমারীর আর্মি ক্যাম্প।মহড়ার সময় সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টার যোগে আকাশ পথে চরাঞ্চলের দুর্গম ভোটকেন্দ্র এলাকায় পৌঁছেন এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং চরাঞ্চলের মানুষকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করেন। স্থানীয় চরাঞ্চলের বাসিন্দারা সেনাবাহিনীর উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করে বলেন, নৌ-পথে নিরাপত্তা মহড়া ও সরাসরি যোগাযোগ তাদের মধ্যে আস্থার সৃষ্টি করেছেন। স্থানীয় ভোটার রহিম আলী বলেন, চরের ভেতরে অনেক সময় মাস্তানদের ভয় থাকে। কিন্তু আজ যেভাবে সেনাবাহিনী মহড়া দিল, তাতে আমরা সাধারণ মানুষ খুব নিশ্চিন্ত বোধ করছি। এখন মনে হচ্ছে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারব। আরও বলেন এখন আর্মি দেখে আমাদের সাহস বেড়েছে। তারা যে এখানে আছে, এটাই আমাদের জন্য অনেক বড় শান্তি। স্থানীয় যুবকরা বলেন, সেনাবাহিনী আমাদের বলেছেন নির্ভয়ে ভোট দিতে। আমরা যারা তরুণ ভোটার, তারা এবার কোনো ভয় ছাড়াই কেন্দ্রে যাওয়ার সাহস পাচ্ছি। নয়ারহাটের মতো জায়গায় এই নিরাপত্তা খুব দরকার ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত আছেন। বিশেষ করে নৌ-পথ দুর্গম এলাকায় ভোটগ্রহণের দিন এবং তার আগে-পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান।
আরও খবর