নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরের অভয়নগরে ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রাকচাপায় ইয়াকুব আলী মোল্যা (৭৯) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নওয়াপাড়া নূরবাগ এলাকায় প্যারাডাইস হোটেলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের মৃত গোলাম মোহাম্মদ মোল্যার ছেলে।

আটক ট্রাকচালক রিয়াজ হোসেন (৩৫) যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের খাঁনপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনাগামী একটি ট্রাকের চাপায় একজন বৃদ্ধ পথচারী ঘটনাস্থলে মারা যান। পরে উত্তেজিত জনতা সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাকসহ চালককে ধরে পুলিশের নিকট সোপর্দ করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার এসআই আশরাফুল আলম বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও চালক রিয়াজ হোসেনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

হাইওয়ে থানার ওসি ফজলুল করিম বলেন, ‘নিহত পথচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৩০ মিনিট পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে ইয়াকুব আলীর মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে শোকের মতন। 

Tag
আরও খবর