নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-01-2026 12:19:36 pm

চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লক্ষ্য করে তিনি এ হুমকি দেন। খবর আলজাজিরা’র।


ট্রাম্প বলেছেন, ‘কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেবে— কার্নি যদি এমনটি মনে করে থাকেন, তাহলে তিনি চরমভাবে ভুলে আছেন।’ তিনি আরও বলেন, ‘যদি কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে আসা সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিক ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’


বিবৃতিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে ‘গভর্নর কার্নি’ বলে সম্বোধন করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তিনি একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে আসছেন।


এদিকে কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যবিষয়ক কানাডীয় মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, ‘চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের কোনো তোড়জোড় নেই।’ তিনি জানান, গত সপ্তাহে চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি মূলত ‘শুল্কসংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান’।


কানাডীয় মন্ত্রী জানান, কানাডার নতুন সরকার দেশের অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। এর পরিকল্পনার অংশ হিসেবে দেশে ও বিদেশে বাণিজ্যিক অংশীদারিত্ব জোরদার করা হচ্ছে।


উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগ থেকেই তিনি কানাডীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন। একই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বিতর্ক সৃষ্টি করেন তিনি।

Tag
আরও খবর