শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জানুয়ারি জেলা শহরের কাজীর পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ট্রাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তারা অবিলম্বে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান এবং ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ আহমদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির, শিক্ষা সম্পাদক সুমেল আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
Tag
আরও খবর