মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিয়েছে ১ হাজার ২৫৯ শিক্ষার্থী সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তোলার আহবান রাষ্ট্রপতির জলবায়ু তহবিল থেকে অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের দাবি বাংলাদেশের আজ বিশ্ব ডায়াবেটিস দিবস এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়ন শুরু শ্রীপুরে শ্যামা পুজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে বেড়াতে গিয়ে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী মৌলভীবাজারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শনিবার, অংশ নেবে ১ হাজার ২৫৯ শিক্ষার্থী শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত

মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

‎

‎বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে শহরের মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে মাদকসহ ওই নারীকে গ্রেফতার করে পুলিশ ও নৌবাহিনী।

‎

‎বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার পরিদর্শক তদন্ত মানিক চন্দ্র গাইন।

‎গ্রেফতার সাফিয়া বেগম (৫৬) একই এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী।

‎

‎এ বিষয়ে মানিক চন্দ্র গাইন জানান, গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে গোপন সংবাদের পেয়ে শহরের মাদ্রাসা রোডের একটি বাড়ি থেকে এক নারীকে গ্রেফতার করা হয়।

‎

‎পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী, বাড়ি তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎
‎এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আসামিকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

‎

আরও খবর



6af7e9ae7764f-141126105510.webp
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

৩ ঘন্টা ৮ মিনিট আগে