বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরে চূড়ান্ত লড়াইয়ে ৩৫ প্রার্থী: প্রতীক বরাদ্দের সাথে শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে যশোরে। জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ 'অমিত্রাক্ষর'-এ জেলা রিটার্নিং অফিসার ও ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ আশেক হাসান প্রার্থীদের হাতে এসব প্রতীক তুলে দেন।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পেরিয়ে যাওয়ার পর যশোরের ৬টি সংসদীয় আসনে এখন চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ৩৫ জন প্রার্থী। আজ প্রতীক বরাদ্দের দিনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের তাদের দলীয় প্রতীক বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তাদের পছন্দ ও লটারির ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে বিভিন্ন সাধারণ প্রতীক।

এক নজরে যশোরের ৬ আসনের লড়াইঃযশোর-১ (শার্শা): নুরুজ্জামান লিটন (বিএনপি), মুহাম্মদ আজীজুর রহমান (জামায়াতে ইসলামী), জাহাঙ্গীর আলম চঞ্চল (জাতীয় পার্টি) ও বখতিয়ার রহমান (ইসলামী আন্দোলন)।যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): সাবিরা সুলতানা (বিএনপি), মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ (জামায়াতে ইসলামী), ইদ্রিস আলী (ইসলামী আন্দোলন), ইমরান খান (বাসদ), জহুরুল ইসলাম (বিএনপির স্বতন্ত্র-বিদ্রোহী), মেহেদী হাসান (স্বতন্ত্র), শামছুল হক (বিএনএফ) এবং রিপন মাহমুদ (এবি পার্টি)।যশোর-৩ (সদর): অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি), আব্দুল কাদের (জামায়াতে ইসলামী), মুহাম্মদ শোয়াইব হোসেন (ইসলামী আন্দোলন), খবির গাজী (জাতীয় পার্টি), নিজামদ্দিন অমিত (জাগপা) ও রাশেদ খান (বাসদ)।যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর): মতিয়ার রহমান ফারাজী (বিএনপি), গোলাম রসুল (জামায়াতে ইসলামী), এম নাজিম উদ্দীন আল আজাদ (স্বতন্ত্র), বায়েজীদ হোসাইন (ইসলামী আন্দোলন), মাওলানা আশেক এলাহী (খেলাফত মজলিস), জহুরুল হক (জাতীয় পার্টি) ও সুকৃতি কুমার মন্ডল (বিএমজেপি)।যশোর-৫ (মণিরামপুর): রশীদ আহমাদ (বিএনপি), গাজী এনামুল হক (জামায়াতে ইসলামী), জয়নাল আবেদিন (ইসলামী আন্দোলন), এম এ হালিম (জাতীয় পার্টি) ও শহীদ মো. ইকবাল হোসেন (স্বতন্ত্র)।যশোর-৬ (কেশবপুর): আবুল হোসেন আজাদ (বিএনপি), মুক্তার আলী (জামায়াতে ইসলামী), শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন), জি এম হাসান (জাতীয় পার্টি) ও মাহমুদ হাসান (এবি পার্টি)।

প্রতীক হস্তান্তর শেষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, "আজ থেকেই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। তবে প্রতিটি কর্মকাণ্ড অবশ্যই নির্বাচন কমিশনের নির্ধারিত সীমারেখার মধ্যে হতে হবে। আচরণবিধি ভঙ্গ করলে কোনো ছাড় দেওয়া হবে না।"জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, যশোরের ৬টি আসনে মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশাল এই ভোটযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ৮২৪টি ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৬৭৯টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারসহ মোট ১৪ হাজার ৮৬১ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।প্রতীক বরাদ্দের পরপরই যশোর শহরসহ প্রতিটি উপজেলার পাড়া-মহল্লায় প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মাঠে নেমে পড়েছেন। চায়ের টেবিল থেকে শুরু করে হাট-বাজার—সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন।

আরও খবর