‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে গলা কেটে হত্যা মামলার রহস্য উৎঘাটন ও তিনজন গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে আলোচিত দানিয়ূল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। দীর্ঘ এক মাসের নিবিড় তদন্ত ও প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মোঃ আবু বক্কর ওরফে বাদশা বাগের হাট জেলার সদর থানার উৎকুল গ্রামের মোঃ মোতালেব শেখ এর ছেলে, মোঃ শাহ্ আলম কল্লোল দিনাজপুর জেলার সদর উপজেলার উত্তর বালুবাড়ি এলাকার মৃত মোঃ আলহাজ রজব আলীর ছেলে, মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি বীরগঞ্জ উপজেলার আরাজি চৌপুকুরিয়া এলাকার মৃত দানিয়ূল ইসলামের স্ত্রী।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, তদন্তের এক পর্যায়ে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের অবস্থান খুলনা ও বাগেরহাট জেলায় শনাক্ত করা হয়। গত ৮ জানুয়ারি ২০২৬ খুলনা ও বাগেরহাটে অভিযান পরিচালনা করা হলেও সে সময় অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযুক্ত আবু বক্কর ওরফে বাদশার ভাড়া বাসা থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে গত ১৬ জানুয়ারি খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে র‍্যাব-৬ (খুলনা)-এর সহযোগিতায় অভিযুক্ত মোঃ আবু বক্কর ওরফে বাদশা (২৬)-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকা থেকে মোঃ শাহ আলম কল্লোল (৫৬) এবং বীরগঞ্জ উপজেলার আরাজি চৌপুকুরিয়া এলাকা থেকে মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি (৪১)-কে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তদন্তে প্রাপ্ত তথ্যে জানা যায়— অভিযুক্ত শাহ আলম কল্লোল ও মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি পরস্পর যোগসাজশে আবু বক্কর ওরফে বাদশার মাধ্যমে ১০ লাখ টাকার বিনিময়ে পেশাদার খুনি ভাড়া করেন। দানিয়ূলকে হত্যার জন্য তারা দীর্ঘদিন সুবিধাজনক সময়ের অপেক্ষা করতে থাকেন।

গত ৩ ডিসেম্বর ২০২৫ থেকে বীরগঞ্জ থানাধীন আরাজি চৌপুকুরিয়া গ্রামে জিন্দাপীর মেলা চলাকালে ব্যাপক লোকসমাগম হওয়ায় অভিযুক্তরা এটিকে হত্যাকাণ্ডের জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করেন। এ সময় আবু বক্কর ওরফে বাদশার মাধ্যমে অজ্ঞাত ভাড়াটে খুনি চক্রকে দিনাজপুরে ডেকে আনা হয়।

অভিযুক্ত মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা করেন এবং দানিয়ূলের বাসায় কীভাবে প্রবেশ করে হত্যাকাণ্ডটি ঘটানো হবে সে বিষয়ে একটি শর্ট ভিডিও তৈরি করে শাহ আলম কল্লোলের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। পরবর্তীতে আবু বক্কর ওরফে বাদশা তার সহযোগী পেশাদার খুনি বাহিনী নিয়ে দিনাজপুর সদরের বালুবাড়ী এলাকায় শাহ আলম কল্লোলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দানিয়ূলের বাসার চাবি বুঝে নেন।

হত্যাকাণ্ডের পরিকল্পনাসংক্রান্ত ভিডিওটি দেখে এবং পূর্বে ঘটনাস্থলে রেকি করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা হত্যার উদ্দেশ্যে রওনা হন। গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক ভোর রাতে আবু বক্কর ওরফে বাদশা ও তার সহযোগী পেশাদার খুনি বাহিনী দানিয়ূলের গলা কেটে হত্যা নিশ্চিত করে।

এ ঘটনায় অভিযুক্ত শাহ আলম কল্লোল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Tag
আরও খবর