নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

১১ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-01-2026 08:15:59 pm

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির মারোস জেলায় নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজে মোট ১১ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস (Basarnas)। খবর আন্তারা নিউজের।


আজ শনিবার (স্থানীয় সময়) নিখোঁজ হওয়া উড়োজাহাজটি ছিল ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট (আইএটি)-এর একটি এটিআর ৪২–৫০০ মডেলের বিমান। বাসারনাসের অপারেশনস পরিচালক এডি প্রাকোসো জানান, বিমানটি যোগ্যাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসসারের উদ্দেশে যাত্রা করেছিল।


এডি প্রাকোসোর ভাষ্য অনুযায়ী, বিমানে ৮ জন ফ্লাইট ক্রু ও ৩ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়।


তিনি জানান, এয়ারনাভ ইন্দোনেশিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, বিমানটির শেষ অবস্থান শনাক্ত করা হয়েছে ০৪°৫৭’০৮” দক্ষিণ অক্ষাংশ ও ১১৯°৪২’৫৪” পূর্ব দ্রাঘিমাংশে, যা মারোস জেলার লিয়াং-লিয়াং এলাকার কাছাকাছি।


নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাকাসসারের সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) কার্যালয় অনুসন্ধান কার্যক্রম শুরু করে বলে জানান প্রাকোসো। তিনি বলেন, মোট ২৫ জন উদ্ধারকর্মীকে তিনটি দলে ভাগ করে তল্লাশি অভিযানে নামানো হয়েছে। নিখোঁজ বিমানটির নিবন্ধন নম্বর ছিল পিকে-টিএইচটি।

Tag
আরও খবর