দিনাজপুর সদর উপজেলায় কথিত কয়েক ব্যক্তি জমি দেয়ার মিথ্যে আশ্বাস দিয়ে আমমোক্তার নামা করার পরেও অন্যত্র জমি বিক্রি করে দিয়ে প্রতারণা করেছে বলে কয়েক ব্যক্তির বিরুদ্ধে এক অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নুরুজ্জামান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দিনাজপুর কোতোয়ালি থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল মৌজার ৫৩ নং জে এল নাম্বারে সিএস ১৯২, ২২ খতিয়ানে ১৩৪২ দাগে ১৮ শতক বাস্তু,
এস, এ ২০৭,৩৫ খতিয়ানে ১৩৪৩ দাগে দলা ১৩ শতক এবং বিএস ১১২ খারিজ ২৪৮৫ খতিয়ানে ১২৯০দাগে ডাঙ্গা ১৬শতক সহ মোট ৪৭ শতক জমি বিরল উপজেলার মৃত আব্দুস সামাদের পুত্র মোঃ নুরুজ্জামান গংদের সাথে ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের বিবাদী দুলাল হোসেন, মোঃ মানিক হোসেন, মোহাম্মদ গোলাপ হোসেন, মোঃ রুবেল গংদের বর্ণিত সম্পত্তির বাজার মূল্য ১৪ লক্ষ টাকা নির্ধারণ করে কাগজপত্র, মামলা মোকদ্দমা নিষ্পত্তি অন্তে জমি বাদীদের দেওয়ার চুক্তিপত্র আমমোক্তার নামা গত ৩১ ১ ২০২৩ তারিখে সম্পন্ন হওয়ার পর কাগজপত্র এবং খাজনা খারিজ রেকর্ড চূড়ান্ত করার পরে বিবাদীরা চুক্তিপত্র এবং আম মোক্তারনামাকে গোপন করে বাদী পক্ষের সাথে সমঝোতা না করেই গোপনে অন্যত্র সাত শতক জমি বিক্রয় করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরস্পরের মধ্যে চলছে চরম বিরোধ। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ।

১ ঘন্টা ১৭ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ ঘন্টা ২১ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে