শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জের পাথারিয়া বাজরে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট-জনমনে ক্ষোভ

শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পার্শবর্তী পাথারিয়া বাজারে। সরেজমিন মঙ্গলবার পাথারিয়া বাজারে গিয়ে দেখা যায়, বাজারের পূর্ব গলিতে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত যাত্রী ছাউনির শুধু চারটি পিলার এবং ছাঁদ রয়েছে আর অবশিষ্ট অংশগুলো ভেঙে ফেলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে আলাপকালে জানা যায়, বিগত কিছুদিন যাবৎ রাতের আঁধারে একটি প্রভাবশালী চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য ধীরে ধীরে জনস্বার্থে নির্মিত সরকারি যাত্রী ছাউনিটি ভেঙে ফেলেছে। এবং যাত্রী ছাউনিটি ভাঙ্গার পর গাজীনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল মুমিন এইটাকে রাস্তা হিসেবে ব্যবহার করে নিজ মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করিয়েছেন। সাধারণ জনগণ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টি বাদলের দিনে বিভিন্ন গ্রাম থেকে আসা জনগন ও শিক্ষার্থীরা হাট বাজার করা শেষে এবং স্কুল ছুটির পর এই যাত্রী ছাউনিতে বসে গাড়ীর জন্য অপেক্ষা করতেন। এখন আর বসার কোন জায়গা রইলনা। এই যাত্রী ছাউনিটি কে বা কাহারূ ভেঙেছে সঠিক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা এবং পূণরায় এই যাত্রী ছাউনিটি নির্মাণ করে দেওয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান বৃহত্তর পাথারিয়া এলাকাবাসী। যাত্রী ছাউনিকে রাস্তা হিসেবে ব্যবহার করে নিজ জায়গায় মাটি ভরাটের বিষয়ে গাজীনগর গ্রামের আব্দুল মুমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যাত্রী ছাউনি কে বা কাহারা ভেঙেছে তা আমি জানিনা। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: ফাতেমাতুজ জোহরা জানান, আমি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে বা যাহারা যাত্রী ছাউনি ভেঙেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag
আরও খবর