নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ঢাকা-করাচি ফ্লাইট ২৯ জানুয়ারি থেকে শুরু

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-01-2026 03:06:42 pm

২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বিমান)। এতে করে এক দশকের বেশি সময় পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। বিমানের উচ্চপর্যায়ের সূত্র জানায়, প্রাথমিকভাবে তিন মাসের জন্য সপ্তাহে দুটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো চলবে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত।

এর আগে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি এই রুটে ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত আকাশপথ ব্যবহারের অনুমোদন দেয়।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারীরা মূলত দুবাই বা দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে যাতায়াত করছেন। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে। বাণিজ্যিক সম্পর্কও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিমান কর্মকর্তারা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। এই উদ্যোগ বাস্তবায়ন করা হলে ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।

সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা সংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমান খাতের বিশেষজ্ঞরা বলেন, ঢাকা-করাচি রুটটি বাণিজ্যিকভাবে ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সরাসরি আকাশপথে যোগাযোগ থাকলে অর্থনৈতিক সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরো সুদৃঢ় হবে।


Tag
আরও খবর