নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৬, নিখোঁজ ১৪

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-01-2026 10:37:10 am

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে নৌকাটি উল্টে যায়। ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে জানান, দুর্ঘটনার পর স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নাইজেরিয়ার ব্যস্ত নদীপথে নৌদুর্ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা বিধি না মানার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। দেশটির পানিপথে প্রতি বছর নৌকাডুবির ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়। 

আরও খবর




6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

১২ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১৬ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে