বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত গৌরীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আকরাম হোসেন বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১

নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে তৃণমূলের দাবী


নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ইউনিয়ন সম্মেলন বাস্তবায়নে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 


গত শুক্রবার (২০ জানুয়ারী )  বিকেলে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষে সাধারণ সম্পাদক আবদুল ছাত্তার কে মারধর করে পুকুরে ডুবানো নিয়ে চিন্তিত সেনবাগ আওয়ামী লীগের তৃণমূলের সমর্থকেরা। 


নোয়াখালীর সেনবাগ আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলন নিয়ে মাঠপর্যায়ের বিভিন্ন এলাকায় তৃণমূলের সমর্থকেরা উৎসাহ উদ্দীপনায় সম্মেলন সফল করার লক্ষ্যে কিছু বাস্তবতা নিহিত বক্তব্যে চলে আসছে যে, প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলে প্রকৃত পক্ষে দেশ ও দশের মঙ্গল বয়ে আনবে নচেৎ আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। 


মাঠপর্যায়ের সেনবাগের ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সমর্থকগণের মধ্যে থেকে ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হানিফ ঠিকাদার বলেন, তৃণমুলের নেতাকর্মীদের দাবী দলীয় কাউন্সিলরগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করলে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তিনি আরো বলেন, এতে নির্বাচিত ব্যাক্তি ও পরাজিত ব্যাক্তি উভয়ই সন্তুষ্টির সাথে দলীয় নেতা-কর্মীদের সমর্থন লাভ করবে। এবিষয়ে পূর্ব লালপুর খানপুর বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মোঃ কবির ইসলাম বলেন, আমরা  চাই দলীয় কাউন্সিলরগণের ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়ন হউক। সম্মেলন সম্পর্কে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর মোঃ জাকির হোসেন বলেন, আমাদের দাবী সরাসরি ভোটের মাধ্যমে সম্মেলন বাস্তবায়ন করা হউক।

Tag
আরও খবর