‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে সীমান্তবর্তী এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইউএনওর শীত বস্ত্র বিতরণ

 হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে উত্তরের জেলা দিনাজপুরে। প্রচন্ড শীতে অসহায় ও দুস্থ মানুষ কাহিল হয়ে পড়েছে । এই শীত নিবারণের জন্য তারা খুঁজে বেড়াচ্ছে একটি শীতের কম্বল ও শীতবস্ত্র। 
এই অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আদিবাসী শিং সম্প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ ডিসেম্বর -২০২৫ বুধবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা ১০ নম্বর কমলপুর ইউনিয়নের প্রত্যন্ত অজপাড়া গ্রামের ৫০টি আদিবাসী শিং সম্প্রদায় পরিবার ও অতিদরিদ্র জনগণের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Tag
আরও খবর