নোয়াখালী ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার আন্তর্জাতিক নারী দিবস নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ভারত সন্তানের মৃত্যু পিতার জীবনের অর্ধেক শূন্যতা, অধ্যাপক ডাঃ কামাল উদ্দীন। শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যবেক্ষণে স্বাস্থ্যমন্ত্রী শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশে তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী শেরপুরে খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রি বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ঝিনাইগাতীতে সম্প্রীতি ও সমাজকল্যাণে ইফতার ও দোয়া মাহফিল কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক কচুয়ায় মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাকঃ টাকা দাবি করে মেসেজ শেরপুরে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২। উলিপুরে ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা লাখাইয়ের বুল্লাবাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩ মিষ্টি দোকানকে ৩০হাজার টাকা অর্থদণ্ড

পছন্দের প্রার্থীকে সুবিধা দিতে কুবির লোকপ্রশাসন অ্যাসোসিয়েশনের নির্বাচন পেছানোর অভিযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-12-2025 12:16:55 am

কুবি প্রতিনিধিগঠনতন্ত্র না মেনে পছন্দের প্রার্থীকে সুবিধা দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন নির্বাচনের তারিখ পেছানোর অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অন্যান্য প্রার্থীরা পূর্ব ঘোষিত তারিখে নির্বাচন আয়োজনের অনুরোধ জানালেও ‘ঐ প্রার্থীদের স্মারকলিপি প্রদানের কারণে বাকিদেরকে নাকচ করে দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোসা: শামসুন্নাহার ।’ এতে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও দায়িত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীসহ বিভাগের শিক্ষার্থীরা।


গত সোমবার (২৯ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩০ তারিখে হওয়া নির্বাচন পিছিয়ে ৬ তারিখ হবে বলে জানান। এর আগে ২৮ তারিখে এ নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩০ তারিখ নির্বাচন সময় নির্ধারণ করা হয়। তবে নির্বাচনের আগের দিন প্রার্থীদের একটি অংশের দাবিতে তারিখ পেছানো হয়েছে বলে অভিযোগ করছেন বাকি প্রার্থীরা।


এদিকে এসোসিয়েশনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৭ এর(গ) ধারায় বলা হয়েছে, ‘কার্যনির্বাহী পরিষদের মেয়াদকাল ১৫ ডিসেম্বর শেষ হবে। এরপর ১লা জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করে কমিটি গঠন করে দায়িত্ব অর্পণ করবে। কোন অনিবার্য কারণে উল্লেখিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা না গেলে বিভাগের একাডেমিক কমিটির সভায় আলোচনা সাপেক্ষে জানুয়ারি'র ১৫ তারিখের মধ্যে অবশ্যই কার্যনির্বাহী পরিষদ গঠন করতে হবে।’ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পেছানের ক্ষেত্রে নির্বাচন কমিশনারের কোনো ধরনের ক্ষমতা নেই। নির্বাচন পেছাতে হলে বিভাগের একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে তবে এ বিষয়ে কোনো একাডেমিক মিটিং হয়নি বলে জানা যায়। অধ্যাপক ড.শামসুন্নাহার বিভাগীয় প্রধান ও প্রধান নির্বাচন কমিশনারের ক্ষমতা প্রয়োগ করে একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন প্রার্থীরা।


নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচনের একজন প্রার্থী বলেন, নির্বাচনের আগের দিন গুটিকয়েক প্রার্থী নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় নির্বাচন পেছানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেয়। নির্বাচন না পিছিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যেন নির্বাচন হয় আমরা বাকি প্রার্থীরা স্মারক লিপি দেই। কিন্তু ম্যাম আমাদের দরখাস্ত নেননি বরং আমাদের বিষয়টি এড়িয়ে যেয়ে বলেন আমি নির্বাচন কমিশনারদের সাথে কথা বলে যেই ডেট ফিক্সড করেছি সেটাতেই নির্বাচন হবে। এতে তোমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করো তাহলে করো, আর যদি না করো তাহলে কোন সমস্যা নেই নির্বাচন আগামী ৬ তারিখেই হবে।'




নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ হঠাৎ করেই নির্বাচন স্থগিত করা হয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয়। পুরো বিষয়টিকে আমি সন্দেহের চোখে দেখছি। এখানে নির্বাচন কমিশনারের দায় এড়ানোর সুযোগ নেই। আমার কাছে মনে হচ্ছে, কোনো একটি পক্ষকে জেতানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 



এ বিষয়ে নির্বাচন পেছানোর জন্য আবেদনকারী এক প্রার্থীর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের অনেক শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে পৌঁছায়নি। তাদেরকে নির্বাচনে রাখার জন্যই আমরা সময় বাড়ানোর আবেদন করি। আমরা এটাও বলেছি যদি নির্বাচন কমিশন চায় তাহলে নির্ধারিত তারিখেই নির্বাচন দিতে পারে এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা প্রতিটি ব্যাচ থেকেই দুই একজনের মতামত নিয়েছি।


এর আগে মনোনয়ন পত্র বিতরণের ক্ষেত্রেও নিয়ম না মানার অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্দিষ্ট সময়ের পরও মনোনয়ন পত্র বিতরণ করেছেন তারা। একজন প্রার্থী একাধিক ফরম সংগ্রহ করার সুযোগ পেয়েছেন। তবে এসোসিয়েশন সাবেক সদস্যরা বলছেন এর আগে এ ধরনের নিয়মের ব্যত্যয় কখনো ঘটেনি। নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সাবেক এক সদস্য বলেন, আমাদের সময়ে নির্ধারিত সময়ে নির্বাচন হয়েছে এছাড়া এর আগে যতগুলা নির্বাচন হয়েছে সবগুলো সময়ের মধ্যে হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলে নির্বাচন পিছানোর সুযোগ নেই। 



এ বিষয়ে নির্বাচন কমিশনের এক সদস্য বলেন, ‘সকল শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে ফিরেনি। আমাদের বিভাগের নির্বাচন একটি ফেস্টিভালের মতো। তাই নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্যই তারিখ পেছানো হয়েছে। 'সকল শিক্ষার্থী আমাদের কাছে সমান। আমরা কারো প্রতি বায়াসড নই। কাউকে সুবিধা দেয়ার জন্য এমনটা করা হয়েছে বলাটা অমূলক।' 


গঠনতন্ত্র অনুযায়ী ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যেই নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তবে আজকের দিনে নির্বাচন হয়ে গেলেই ভালো হতো যেহেতু এটা পূর্ব নির্ধারিত।'


অভিযোগের বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবেন বলে জানায়৷ পরবর্তীতে বেশ কয়েকবার কল দেওয়া হলে তিনি আর রিসিভ করেন নি। উত্তর জানতে ক্ষুদেবার্তা দেওয়া হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আরও খবর