শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক প্রিন্সিপাল আব্দুল কবির, প্রস্তাবকারী মোহাম্মদ কবীর উদ্দিন, সমর্থনকারী কাজী নুরুল হক, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফর রহমান, নায়েবে আমীর মাওলানা দরস উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ। এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে এডভোকেট ইয়াসীন খান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “ন্যায়বিচার, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।” তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। নির্বাচন কমিশন সেই পরিবেশ নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী।”
আরও খবর