নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ পরিবারের চার সদস্য নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-12-2025 01:08:17 pm

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১১ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় একটি স্প্যানিশ পরিবারের চার সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) স্পেন ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছে।


গেলো শুক্রবার দিবাগত রাতে ইন্দোনেশিয়ায় ছুটি কাটাতে আসা ওই স্প্যানিশ পরিবারের বাবা ও তার তিন সন্তান নিখোঁজ হন। লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালীতে নৌকাটি প্রায় তিন মিটার উঁচু ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়।


উদ্ধারকারী দল স্থানীয় সময় ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তাল সমুদ্রে তল্লাশি চালিয়ে নৌকাটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। তবে আবহাওয়া আরও খারাপ হয়ে পড়ায় রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানায়, রোববার (আজ) সকালে আবারও অনুসন্ধান শুরু হবে।


ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (এসএআর) জানায়, স্প্যানিশ পরিবারটির মা ও এক মেয়ে, নৌকার চারজন কর্মী এবং একজন ট্যুর গাইডকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বর্তমানে নিরাপদে আছেন।

Tag
আরও খবর