শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করেছেন। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লিবিদ্যুৎ, আব্দুল মজিদ কলেজ, শান্তিগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সকাল সাড়ে ৯ টায় উপজেলার তেঘরিয়া মিনি স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধনের পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শন, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফাতেমাতুজ জহুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউলাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব,মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ। এরপর দুপুরে বিজয় দিবস উপলক্ষে উপজেলার নবনির্মিত ঝিলমিল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।
আরও খবর