মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

রাজশাহী কলেজ ইতিহাস বিভাগীয় প্রধানের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-01-2023 02:58:21 pm

রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ উদ্দিন পদোন্নতি পেয়ে শহীদ এএইচএম কামরুজ্জামান সরকারি ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টায় ইতিহাস বিভাগের আয়োজনে কলেজের প্রথম বিজ্ঞান ভবনের ২০২ নাম্বার কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ইতিহাস বিভাগের নব নিযুক্ত বিভাগীয় প্রধান প্রফেসর মোহাঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহাঃ আব্দুল খালেক । বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানভিরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যাক্ষ বলেন, কোন পদ ফাঁকা থাকলে সব সময় অন্য কারো মাধ্যমে পূর্ণ হয়। কিন্তু ইলিয়াছ উদ্দিনের মতো কাজে নিষ্ঠাবান মানুষটাকে রাজশাহী কলেজ হারাচ্ছে। তিনি অতিকম কথা বলেন কিন্তু কাজ বেশি করেন। রাজশাহী কলেজের বিভিন্ন কর্মকান্ড তার হাত দিয়ে পরিচালনা হতো। তিনি খুবই সৎ এক জন মানুষ। কোন দিন তাকে দায়িত্ব দিয়ে চিন্তা করতে হয় নাই। এমন একটা মানুষকে কলেজ  হারালো। কিন্তু এই বিচ্ছেদ আনন্দের। তিনি বলেন, তার জন্য সব সময় শুভ কামনা থাকলো। তিনি একটা কলেজে প্রদান হিসেবে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে কলেজকে সুন্দর ভাবে পরিচালনা করবে বলে আশা ব্যক্ত করেন।

বিদায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ উদ্দিন বলেন, রাজশাহী কলেজে আমার স্মৃতি অনেক, শিক্ষক শিক্ষার্থী খুবই আন্তরিক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি রাজশাহী কলেজের সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। এতে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে।

এসময় শিক্ষকদের মধ্যে স্মৃতি চারণ ও তার ভবিষ্যত জীবন উন্নতি কামনা করে বক্তব্য রাখেন বিভাগের  সহযোগী অধ্যাপক  আবুল হাসানাৎ মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক  মোঃ আনিসুজ্জামান, সহকারী অধ্যাপক রতন উদ্দিন, সহকারী অধ্যাপক আবুল বাসার।

আরও খবর