নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায, নিহতের সংখ্যা বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-12-2025 10:48:57 am

অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে হামলার ঘটনায় ২ সন্দেহভাজন বন্দুকধারী বাবা ও ছেলে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত ৩০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় সবচেয়ে ভয়াবহ এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে এবং আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। 


সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


রোববার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকাহ উৎসব উদযাপনের মধ্যেই এই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন।


সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী ৫০ বছর বয়সি বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং তার ২৪ বছর বয়সি ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। সিডনির জনাকীর্ণ বন্দাই সৈকতে এলোপাতাড়ি গুলির ঘটনাকে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা’ বলে আখ্যা দিয়েছেন। 


তিনি বলেন, যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল, সেই দিনেই অস্ট্রেলীয়দের লক্ষ্য করে সৈকতে এই হামলা হয়েছে। এই হামলা সন্ত্রাসী, ইহুদিবিদ্বেষী অশুভ তৎপরতা, যা আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। এই ধরনের জঘন্য সহিংসতা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই।


নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিনস, প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং গুলির ঘটনার পূর্ণ তদন্ত হবে বলেও জানান। 


সিডনির পুলিশ কমিশনার বলেন, সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়েছে। 


দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান জানান, হামলাকারীরা নিরাপত্তা সংস্থার নজরে ছিল কি না, এ বিষয়ে এখনই কিছু বলা সময়োপযোগী নয়। 


অস্ট্রেলিয়ার এই হামলার ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানান, এ হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না। 


যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গোলাগুলির ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সন্দেহভাজনদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত আছে।’ 


হামলার পর নিউইয়র্ক, বার্লিন ও লন্ডনসহ বিশ্বের বিভিন্ন শহরে হানুকাহ অনুষ্ঠান ও ইহুদি উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিদেশে থাকা নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলার সতর্কতা জারি করেছে।

আরও খবর