দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাদীর ওপর হামলার প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাককানইবির বিদ্রোহী হলের সামনে হাদীর ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওমর ওসমান হাদীর ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা গুলিবিদ্ধ ওমর ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা “ইন্টেরিম ইন্টেরিম, লজ্জা লজ্জা”, “হাদী ভাইকে গুলি করে, ইন্টেরিম কী করে?”, “ইনকিলাব জিন্দাবাদ”, “হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে”, “আমার ভাই হাসপাতালে, প্রশাসন কী করে?”—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

ফোকলোর বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিমন বলেন, ‘আমাদের হাদী ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমরা তাঁর সুস্থতার জন্য দোয়া চাই। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানায় অস্ত্র লুট হয়েছিল এবং বহু অপরাধী পালিয়ে গেছে। দেড় বছরেও অন্তর্বর্তীকালীন সরকার এসব অস্ত্র উদ্ধার করতে পারেনি—আমরা তার জবাব চাই।’

তিনি আরও বলেন, ‘আজকের হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী রাজু শেখ বলেন, ‘ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদী ভাই প্রচারণা শুরু করার পর থেকেই চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্র অস্থির হয়ে উঠেছে। যারা তাঁর ওপর হামলা করেছে তারা চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের নেতৃত্বে থাকা একটি গোষ্ঠী।’

তিনি বলেন, ‘এক হাদীকে গুলি করে সংগ্রামী কণ্ঠস্বর থামানো যাবে না। দেশের বিভিন্ন প্রান্তে আরও লক্ষ হাদী তৈরি হবে।’

আরও খবর