নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নান্দাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ-দোয়া ও মিলাদ মাহফিল

নান্দাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ-দোয়া ও মিলাদ মাহফিল


ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গণ-দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। 


নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবু পল্লবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। 


যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য,নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী। 


বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। আজ আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইতিহাসে বিরল।" 


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মাওলানা আব্দুল হালিমের পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। 

Tag
আরও খবর