নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে বেগুন চাষে অভিনব পদ্ধতি—কৃষক আলী আজমের উদ্যোগে ব্যাপক সাড়া

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের বেগুন চাষী আলী আজম বেগুন চাষে ব্যবহার করেছেন এক অভিনব পদ্ধতি। পাখির উপদ্রব থেকে ফসল রক্ষা এবং নিখুঁত বেগুন উৎপাদনের লক্ষ্যেই তিনি  নেট দিয়ে পুরো ক্ষেত ঘিরে ফেলেছেন। গাছের থোকায় থোকায় বেগুন ঝুলতে দেখা যায়। তার এই উদ্যোগে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজম মাত্র ৮ কাঠা জমিতে বেগুন চাষ করেছেন। ক্ষেত রক্ষায় তিনি প্রথমে ৫ হাজার টাকা ব্যয়ে নেট সংগ্রহ করেন। অতিরিক্ত আরও ৩ হাজার টাকা ব্যয় করে নেট বসানোর কাজ সম্পন্ন করেন। ফলে পুরো ক্ষেত এখন পাখির আক্রমণ থেকে নিরাপদ।

তিনি জানান, প্রতি বছর পাখির কারণে ফসলের একটি বড় অংশ নষ্ট হয়ে যেত। এবার নেট ব্যবহারের ফলে বেগুনের ক্ষতি হবেনা বলে আশা করছেন, বরং আরও সুন্দর আকৃতির ও স্বাস্থ্যসম্মত বেগুন পাওয়া যাচ্ছে। এতে উৎপাদনও বেড়েছে।

এলাকাবাসী বলছেন, আলী আজমের এই ধারণা সত্যিই প্রশংসনীয়। তার দেখানো পথ অনুসরণ করে অন্য চাষীরাও উপকৃত হতে পারবেন।


কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ কৃষিকে আরও এগিয়ে নেবে এবং চাষীদের লাভজনক উৎপাদনে সহায়তা করবে।

অভয়নগরের কৃষি উন্নয়নে আলী আজমের এই সৃজনশীল পদক্ষেপ ইতোমধ্যেই একটি রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag
আরও খবর