আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলমারীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

চিলমারীঃ অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে,  এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে "অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের অংশগ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব" ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে, চিলমারী উপজেলার রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে উৎসবটি উদযাপন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬ এর অংশ হিসেবে। কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা রিকতা আখতার বানু (লুৎফা)। উৎসবে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় শতাধিক বালক-বালিকা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে খেলা-ধুলা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে চিলমারী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত থেকে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, পড়া-শুনার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এভাবে বিনোদন দিলে তাদের মানসিক বিকাশ আরো উন্নত হবে বলে মনে করেন তারা।

আরও খবর