নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এক নির্বাচনী জনসমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ, রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শতাধিক উপস্থিতির পদচারণায় পুরো এলাকা প্রাণময় হয়ে ওঠে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অভয়নগর উপজেলা জমায়াতে ইসলামের নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও নোয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী সুপার, মুফাসসিরে কুরআন মাওলানা ওয়ালিউল্লাহ বরকতী।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন—অভয়নগর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মোঃ ইউনুজ আকুঞ্জী। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলার সহকারী সেক্রেটারি ও শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল করিম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, সেক্রেটারি ডা. ফারুক হোসেন (কাজল)।

এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, ৫ নং ওয়ার্ড জামায়াতের আমীর মো. আবুল হাসান, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা রিয়াজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, মুফতি ইখতিয়ার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ছিলেন দৈনিক অভয়নগর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ইবাদৎ হোসেন।

সভায় বক্তারা দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন, শ্রমিকদের অধিকার, সামাজিক স্থিতিশীলতা ও গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও খবর