গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন

গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজবাড়ীর গোয়ালন্দেও বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্ব এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সরোয়ার খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সালমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও)সাথী দাস বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশীয় গবাদিপশুর উন্নত লালন-পালন প্রযুক্তি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ খাতের উন্নয়নে সরকারি সেবা, টিকা কার্যক্রম, আধুনিক পশুপালন পদ্ধতি এবং উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা আরও জোরদার করা হবে। গোয়ালন্দের মানুষ যাতে বিনামূল্যে ভেটেরিনারি সেবা পায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।” পরে বিভিন্ন জাতের গবাদিপশু ও পাখির প্রদর্শনী প্রদর্শন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকা প্রদান, কৃমিনাশক বিতরণ এবং ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।
আরও খবর