ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কুবিতে 'মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং' শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সাপোর্ট নিশ্চিত করতে  'মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 


আজ সোমবার (২৪ নভেম্বর) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ও রোটারেক্ট ক্লাব,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে। 


এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় ছাত্র উপদেষ্টা বা শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের ব্যাচ প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল নিবন্ধিত ও অনিবন্ধিত ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম।


অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান মনোরোগ বিশেষজ্ঞ ডা. এ এস এম মোরশেদ ও বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আব্দুল্লাহ জিয়াদ।


অনুষ্ঠানে  প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম শিক্ষার্থীদের মানসিক অসুস্থতা থেকে দূরে থাকতে ভালো সহপাঠী নির্বাচনের পাশাপাশি পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ প্রদান করেন। 


অনুষ্টানের সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে কাউন্সেলিং সেবার আওতায় আনার জন্য আমরা কাজ করছি। কাউন্সেলিং, ক্যারিয়ার কাউন্সেলিং এবং উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়কে প্রস্তাবনা দিয়েছি যাতে প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা বড় ধরনের কাউন্সিলিং এর আওতায় চলে আসে। 


উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী বলেন, মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলো দিনদিন বাড়ছে। যেই ধরনের চিন্তা সামান্য দুশ্চিন্তা ঘটাতে পারে সেটা দ্বিতীয়বার চিন্তা করা যাবে না। এই দুশ্চিন্তা নিয়ে বার বার চিন্তা করতে থাকলে মানসিক দুর্বলতা চলে আসবে। একই চিন্তা বার বার আসলে পরিবেশ বদল করার চেষ্টা করবা, একা থাকলেও একা থাকা যাবে না, বন্ধুদের সাথে বসবা। মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এমন কিছু করা যাবে না। বর্তমানে যেই পরিবেশে আছো সেটার সাথে যদি খাপ খাইয়ে নিতে পারো তাহলে সবচেয়ে ভালো থাকতে পারবা৷

আরও খবর