নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলায় নিজেকে শেষ নবী দাবী করা যুবক আটক

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলায় নিজেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) ও শেষ নবী দাবি করা এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওই যুবক মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের  ৬ নং ওয়ার্ড'র ঢালির খন্ড এলাকার মো. কামরুল ঢালীর ছেলে রাসেল ঢালী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গ্রেপ্তার যুবক টিকটকে একটি ভিডিও বার্তায় নিজেকে ‘শেষ নবী ও রাসুল’ দাবি করে পোস্ট দেন। পাশাপাশি তিনি হিন্দু ধর্মের অনুসারীদের উদ্দেশে মূর্তি পূজা না করার আহ্বান জানিয়ে ভিডিওটি আপলোড করেন।

মুহুর্তে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনাসহ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাকে ধরে মোংলা থানায় নিয়ে আসে। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করে মোংলা থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভিডিও বার্তার কারণে রাসেল নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি নিজেকে শেষ নবী রাসুল দাবীসহ মুর্তি পুজা না করার ভিডিও বার্তার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর