নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক ‎সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে: বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ৩৭ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে তাঁর অবসর উপলক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণটি পরিণত হয় এক আবেগঘন পরিবেশে। প্রিয় শিক্ষককে ঘিরে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর চোখে জল— ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন তিনি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে সহকারী শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। সততা, নিষ্ঠা ও আদর্শে তিনি শিক্ষকতার মহৎ পেশায় নিজেকে উৎসর্গ করেন। পরবর্তীতে ২০১২ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান এবং কিছু সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৩ সালের ১ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি এই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী। ১৯৮১ সালে মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে একই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দিয়ে আজীবন শিক্ষাসেবায় নিয়োজিত ছিলেন।

বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, “স্যার আমাদের আলোর পথ দেখিয়েছেন। তাঁর দেওয়া পথে আমরা অনেকেই প্রতিষ্ঠিত হয়েছি। তিনি ছিলেন আমাদের হৃদয়ের মানুষ, সত্যিকার অর্থে একজন আদর্শ শিক্ষক— রাজনৈতিক বা আঞ্চলিক বিভাজনের ঊর্ধ্বে এক মানবিক ব্যক্তিত্ব।”

সহকর্মী শিক্ষকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে মিজানুর রহমানের সততা, ন্যায়পরায়ণতা, ত্যাগ ও শিক্ষার প্রতি ভালোবাসা তাঁকে করে তুলেছে অভয়নগরের শিক্ষা অঙ্গনের এক অনুকরণীয় ব্যক্তিত্ব। বিদায়ের দিনে তাঁর অবদান ও স্মৃতি বিদ্যালয়ের প্রতিটি প্রজন্মের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।বিদ্যালয়ের সভাপতি, বাদশাহ ফয়সাল আবেগঘন বক্তব্যের মাধ্যমে প্রধান শিক্ষকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। 

Tag
আরও খবর