সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে বালুর বস্তার উপর দাঁড়িয়ে থাকা বামরাইল ব্রিজ সংস্কারের দাবিতে বাসদের মানববন্ধন

ঢাকা বরিশাল মহাসড়কে বালুর বস্তায় দাঁড় করানো বামরাইল ব্রিজ সংস্কারের দাবিতে বাসদ উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে আজ সকাল ১১টায় ব্রিজের গোড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসদ উজিরপুর উপজেলা শাখার আহবায়ক আবুল কালাম মাস্টার। বক্তব্য রাখেন বাসদ উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, বাসদ বরিশাল জেলা শাখার বর্ধিত ফোরামের সদস্য সাগর দাস আকাশ, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ওটরা ইউনিয়ন শাখার সভাপতি লাকি বেগম, বাসদ ওটরা ইউনিয়ন শাখার আহবায়ক হরি দাস রায়, সদস্য সচিব খোকন গাজী। বক্তারা বলেন, বামরাইল ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ঢাকা বরিশাল মহাসড়কে চলাচল করে। এরকম একটি সেতু বালুর বস্তার উপর দাঁড়িয়ে থাকা মানে সহস্র মানুষের প্রাণ ঝুঁকিতে ফেলা। বক্তারা অবিলম্বে এই ব্রিজটি সংস্কারের দাবি জানান এবং তার আগে ডাইভার্শন রোডের ব্যবস্থা করে মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার দাবি জানান। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বামরাইল ব্রিজ সংস্কারের দাবিতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি পেশ করেন।
আরও খবর