বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

দৌলতখানে নতুন ইউএনও’র যোগদান

এম এ আশরাফ - ভোলা জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 10-01-2023 01:10:02 pm

ভোলার দৌলতখানে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান কর্মস্থলে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারী) নিজ দফতরে যোগদান শেষে সকাল ১১ টায় তিনি উপজেলার কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।

পাঠান মোঃ সাইদুজ্জামান ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তিনি দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সবশেষ ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন ইউএনও’র যোগদান উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, সমাজসেবা কর্মকর্তা পাপিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান শামীম হোসেন অমি চৌধুরী, অধ্যক্ষ জাবির হাসনাইন জাকির প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও খবর