সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

অভয়নগরে গভীর রাতে দুর্ধর্ষ চুরি

যশোরের অভয়নগর উপজেলায় পুড়াখালী গ্রামে বাওড়কুল এলাকায়  দিনমজুর মোঃ মুয়াজ্জেম মেড়োলের বাড়িতে  রবিবার গভীর রাতে দূর্ধষ চুরি সংঘটিত হয়। এতে প্রায়  লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে যায় চোরচক্র।

দিনমজুর মোয়াজ্জেম মোড়ল বলেন, রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর পরে আবার রাত ১টার দিকে আমার মটর চালিত ভ্যান গাড়ি চার্জ দিয়ে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ি, সেই সুযোগে একদল চরচক্র আমার ঘরে হানা দেয়। সকালে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখি  ঘরের বারান্দায় রাখা মোটর চলিত ভ্যান তালা ভেঙে নিয়ে গেছে। আমি পরিবার নিয়ে পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম। অন্য   ঘরের তালা ভেঙে  ঢুকে  বাক্সের তালা ভেঙ্গে আমার দীর্ঘদিনের সঞ্চিত  সহায়   সম্বল যা কিছু  ছিল যেমন- স্বর্ণালংকার, গলার সোনার চেইন, কানের দুল, নাকফুল লকেট ও নগদ টাকা পয়সা নিয়ে যায় । মোয়াজ্জেমে স্ত্রী রহিমা বেগম জানান কিভাবে তালা ভেঙ্গে ঘরে ঢুকলো ভ্যান নিয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না।  সরজমিন গিয়ে দেখা যায় মোয়াজ্জেমের বাড়িতে প্রতিবেশীদের ভিড় , মোয়াজ্জেম একজন গরিব মানুষ দিনমজুর তার একমাত্র আয় এর উৎস ভ্যান গাড়ি, সেটা  চালিয়ে  কোন মতে সংসার চালিয়ে থাকে। এখন সে নিঃস্ব হয়ে গেল।  স্থানীয়রা জানান এই ধরনের চুরি এলাকায় প্রায় ঘটছে। এর একটা প্রতিকার হওয়া উচিত। স্থানীয় ওয়ার্ডের   ইউপি সদস্য মুটো ফোনে জানান বিষয়টি আমার জানা নাই। ভুক্তভোগী মোয়াজ্জেম জানান  থানায় এখনো কোন মামলা হয়নি। 

আরও খবর