শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

রসুলপুর হাফিজিয়া মাদ্রাসায় লন্ডন প্রবাসী শফিক মিয়া দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসিন খাঁন।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নের আক্তাপাড়া রসুলপুর গ্রামের মরহুম হাজী আব্দুল ওয়াহিদ কর্তৃক প্রতিষ্ঠিত, রসুলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী শফিক মিয়া দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


রবিবার ( ১২ ই অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় মাদ্রাসার হলরুমে মাষ্টার ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও আলহেরা একাডেমি'র প্রিন্সিপাল মাষ্টার দিলোয়ার হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাদির আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন শরিফ আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের এপিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ -৩ শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ। রসুলপুর হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী সভাপতি এম নাসির উদ্দিন।

উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাকির আহমদ,মাষ্টার ফজলুর রহমান, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ রুহুল আমীন,হাফিজ এনামুল হক,আব্দুল মজিদ, গনমাধ্যম কর্মী আতিকুর রহমান রুয়েব, মোঃ ইমরানুল হাসান সহ অনেকে।

এসময় মাদ্রাসার সদ্য বিদায়ী সভাপতি এম নাসির উদ্দিন ও লন্ডন প্রবাসী শফিক মিয়াকে সংবর্ধনা স্মারক হাতে তুলে দেন অতিথিরা।

Tag
আরও খবর