চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় গোয়ালন্দ শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফারুক হোসাইন, ও উদ্ভব কুমার সাহা।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন,

 “কন্যাশিশু শুধু পরিবারের নয়, সমাজ ও দেশেরও অমূল্য সম্পদ। তাদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে— তাই তাদের প্রতি বৈষম্য না করে সুযোগ-সুবিধা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। সরকার কন্যাশিশুদের উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে। তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুললেই নারী ও কন্যাশিশুদের অগ্রগতি সম্ভব।

সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কন্যাশিশুদের অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে কবিতা ও বক্তব্য উপস্থাপন করে।


আরও খবর