শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, ১ জনের হাত দ্বিখণ্ডিত

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এক শিশুর হাত দ্বিখণ্ডিত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকায় ফেরার পথে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (নম্বর: সিলেট-থ-১২-১১৫০) সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে পৌঁছালে, সুনামগঞ্জগামী ফিড বোঝাই একটি পিকআপ ভ্যান (নম্বর: ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেকিং করতে গিয়ে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ ৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে আছেন— বিদ্যা মিয়া (৩০), সিএনজি চালক, শেখঘাট কলাপাড়া, সিলেট হোসাইন আহমদ তানভীর (১২), যার বাম হাত দ্বিখণ্ডিত হয় বিল্লাল হোসেন (৩৯) মুন্নি বেগম (২৮) এ ছাড়া আরও দুইজনের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সওকত জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। দ্বিখণ্ডিত হাতটি সঠিকভাবে ব্যান্ডেজ করে পাঠানো হয়েছে। দ্রুত সময়ে ওসমানীতে নেওয়া হওয়ায় হাতটি পুনরায় জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ গাড়িটি আটক করেছি, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ওসমানীতে রেফার করা হয়েছে।
Tag
আরও খবর