পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

এনসিপি নিবন্ধন পাওয়ায় পীরগাছায় আনন্দ মিছিল

প্রতীকি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পাওয়ায় রংপুরের পীরগাছায় মোটরসাইকেলযোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলা এনসিপির প্রধান সময়ন্বক আব্দুল্লা আল মামুন ও প্রতিষ্ঠাতা সংগঠক ফারদিন এহসান মাহিমের পৃথক নেতৃত্বে উপজেলার বড়দরগাহ হাট, সাতদরগা বাজার, পাওটানা হাট সহ বিভিন্ন এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাহাবুর রহমান মিঠু, সদস্য ইসমাইল হোসেন ইমন, মোহাম্মদ হোসেন, রাশেদ মিয়া, জাবেদ মিয়া, মোক্তার আলী, মজিবর রহমান, লিটন মিয়া, বেনজির হোসেন, আলম মিয়া ও গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক শাকিল সরকার সহ আরও অনেকে।

উপজেলা এনসিপির প্রধান সময়ন্বক আব্দুল্লা আল মামুন বলেন, এনসিপি নিবন্ধনের মাধ্যমে নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে আমরা আরও সুসংগঠিতভাবে আমাদের লক্ষ্য পূরণে অগ্রসরসহ সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবো। ভবিষ্যতে আমাদের কাজের পরিধি আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।  

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপির নিবন্ধন চূড়ান্ত করা হলেও দলটিকে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। তবে ইসি জানিয়েছে, প্রতীক নিশ্চিত করতে চিঠি দেওয়া হবে দলটিকে। এর আগে এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদনও করেছিল। কিন্তু গত সপ্তাতে ইসি যে রাজনৈতিক দলের প্রতীকের গেজেট করেছে সেখানে শাপলা প্রতীক নেই। যে কারণে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করলেও দলটির প্রতীক এখনো নির্ধারিত হয়নি। তবে এদিকে শাপলা প্রতীকের দাবিতে অনড় এনসিপি। 

আরও খবর




6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৩ ঘন্টা ৪০ মিনিট আগে